বিভাগ ৩: শিক্ষণ বিজ্ঞান (Pedagogy Questions)
নির্দেশ: নীচের প্রশ্নগুলির (৯১ থেকে ১০৫ নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
৯১. শিক্ষক ষষ্ঠশ্রেণির শিক্ষার্থীদের আখ্যা বা ক্যাপশন সমেত একটি চলচ্চিত্র দেখালেন। চলচ্চিত্রটি ওই ক্লাসেরই পাঠ্যপুস্তকের একটি পরিচ্ছেদের উপর ভিত্তি করে তৈরি। ক্যাপশনযুক্ত চলচ্চিত্রটি প্রোৎসাহিত করবে –
(১) শ্রবণ-কৌশল, সক্রিয় অবলোকন এবং শিক্ষার্থীদের প্রামাণ্য ভাষিক উপাদান ব্যবহার করতে
(২) সক্রিয় ভাবে দেখা এবং শোনাকে
(৩) শিক্ষার্থীদের এধরণের আরো চলচ্চিত্র দেখতে
(৪) মৌখিক সূত্রের মাধ্যমে লব্ধ শোনার কৌশল এবং অভিনেতাদের অভিনয়ের তারিফ করা এবং একটি পর্যালোচনামূলক রচনা লিখনকে
৯২. মন্তব্য (A): একটি শিশু শৈশবের প্রাথমিক স্তরে বিশেষ্য পদের চেয়ে ক্রিয়াপদের ব্যবহার বেশি করে এবং ব্যাকরণের নিয়মাবলি এড়িয়ে চলে।
কারণ (R): তাদের শব্দভান্ডারের পরিধি কম থাকে।
নীচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন:
(১) (A) ঠিক, কিন্তু (R) ভুল
(২) (A) এবং (R) দুটোই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা (R) নয়
(৩) (A) ভুল, কিন্তু (R) ঠিক
(৪) (A) এবং (R) – দুটোই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা হচ্ছে (R)
৯৩. একটি শিশু তার মাকে তার ভাষা-ক্লাসরুমের অভিজ্ঞতা জানিয়ে বলল যে,
‘শিক্ষিকা কখনো কখনো আমাদের চোখ বন্ধ করতে বলে একটি থলি থেকে একটি জিনিস বার করতে বলেন। তারপর আমরা সেই জিনিসটার বর্ণনা দেবার চেষ্টা করি। শেখার জন্য এটা সত্যিই একটা ভালো উপায়।’
এই কথার মধ্যে শিখন ব্যাপারে শিশুদের পছন্দ প্রতিফলিত হয়েছে। পছন্দটি শনাক্ত করুন।
(১) যখন আমি নড়াচড়ার মধ্যে থাকি, তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
(২) যখন শুনি, তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
(৩) যখন আমি দেখে দেখে লিখি তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
(৪) যখন দেখি, তখন ভাষাটা ভালোভাবে বুঝতে পারি
৯৪. শিক্ষার্থী কী করে, তার একটি উদাহরণ পড়ুন, এবং সেই উদাহরণটির সঙ্গে সঙ্গতিপূর্ণ ক্রিয়াকৌশলটি নির্বাচন করুন।
“আমি যদি কিছু বুঝতে না পারি, তাকিয়ে থাকি।”
(১) রেফারেন্স উপাদানগুলির সাহায্য নেওয়া
(২) অনুশীলনের সুযোগ ব্যবহার করা
(৩) হতবিহ্বল মানসিক অবস্থা
(৪) কলোকেশন বা শব্দস্থাপন-বিন্যাসের ওপর মনঃসংযোগ করা
৯৫. কোনো নির্ণায়ক অভীক্ষা (diagnostic test) ব্যবহৃত হয়-
(১) শিক্ষার্থীর মূল্যায়ণের জন্য।
(২) কোনো পাঠ-এর প্রধান পয়েন্টগুলিকে সংক্ষেপে গুছিয়ে নেবার সামর্থ্য মূল্যায়ণের জন্য।
(৩) শিক্ষার্থীর নিজের ভুলগুলি নিজেই শনাক্ত করার সামর্থ্য মূল্যায়ণের জন্য।
(৪) ভাষাক্ষেত্রে শিক্ষার্থীর দুর্বলতা ও সামর্থ্যের জায়গাগুলি শনাক্তকরণের জন্য।
৯৬. পারঙ্গমতা অভীক্ষা বা proficiency test সর্বদা মূল্যায়ন করে-
(১) শিক্ষার্থী ভাষার কোন স্তর পর্যন্ত পৌঁছোতে পেরেছে, তার
(২) শিক্ষার্থীদের শেখানো হয়েছে যে ভাষা তার
(৩) বহুসংবেদনাত্মক (multisensory) শিখন অভিজ্ঞতার
(৪) প্রাত্যহিক কথোপকথনের ভাষার
৯৭. শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করলেন এবং হাতিবিষয়ক একটি গল্প পড়ানোর আগে ‘হাতি’ সম্পর্কে একটি ‘ক্যুইজ’ করতে বললেন। – এখানে শিক্ষকের উদ্দেশ্য-
(১) কোনো নির্দিষ্ট বিষয়ে (topic) আগ্রহ সৃষ্টি করা
(২) শিক্ষার্থীদের সমবয়স্কদের প্রতিজ্ঞাপন বা peer feedback দেওয়া
(৩) পাঠ পর্যালোচনা (text review) লেখানো
(৪) শিক্ষার্থীদের স্মৃতিশক্তি পরীক্ষা করা
৯৮. একটি ভাষা শ্রেণিকক্ষে এক শিক্ষার্থী বিশৃঙ্খলা সৃষ্টি করে সবার মনোযোগ নষ্ট করছে। বিঘ্নসৃষ্টিকারী সেই শিক্ষার্থীকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষকের উচিত –
(১) প্রথমে সেই শিক্ষার্থীর সঙ্গে কথা বলে সমস্যা সুরাহার চেষ্টা করা
(২) বাকি মনোযোগী শিক্ষার্থীদের প্রতি নজর দেওয়া
(৩) সমস্যা সুরাহার জন্য শিক্ষার্থীটির অভিভাবকদের উপর নির্ভর করা
(৪) স্কুল কর্তৃপক্ষের কাছে তার ব্যবহার সম্পর্কে রিপোর্ট করা
৯৯. “শিক্ষার্থীরা যখন তাদের কাজের সমস্যা-সমাধানমূলক চিন্তা মন্থন (brainstorm), সংগঠিত করণ, খসড়া তৈরি, সম্পাদনা এবং পুনরাবলোকন (revise) করে” – প্রক্রিয়াটিতে কোন দক্ষতার প্রতিফলন ঘটে?
(১) পঠন দক্ষতা
(২) কথন দক্ষতা
(৩) লিখন দক্ষতা
(৪) শ্রবণ দক্ষতা
১০০. মন্তব্য (A): প্রাথমিক স্তরে পঠন ও লিখন দক্ষতা জটিল চিন্তনের সহায়ক।
কারণ (R): জটিল চিন্তন (critical thinking) পঠন ও লিখনের একটি উপ-দক্ষতা (sub-skill)।
নীচের বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন:
(১) (A) এবং (R) উভয়ই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা (R) নয়
(২) (A) এবং (R) উভয়ই ঠিক, এবং (A)-র সঠিক ব্যাখ্যা হচ্ছে (R)
(৩) (A) ঠিক নয়, কিন্তু (R) ঠিক
(৪) (A) ঠিক, কিন্তু (R) ঠিক নয়
১০১. ভাষা-দক্ষতা সবচেয়ে ভালোভাবে আয়ত্ত করা যায়-
(১) চ্যালেঞ্জিং বা দুঃসাধ্য ও যান্ত্রিক ভাষা ড্রিল-এর সাহায্যে
(২) যদি শিক্ষক একটি সময়ে কেবল একটি দক্ষতার উপরেই নজর দেন
(৩) যদি শিক্ষার্থীদের সংহতিপূর্ণ রূপে (integrated manner) নিবেশ করানো যায়
(৪) একমাত্র লিখিত অভীক্ষা এবং অর্পিত কার্যভারের (assignments) মাধ্যমে
১০২. শিক্ষার্থীরা কীভাবে তাদের বর্ণনা-দক্ষতা (narrative skill) ব্যবহার করবে বুঝতে পেরেছে কিনা তার মূল্যায়ন করার জন্য শিক্ষকের প্রয়োজন বা উচিত তাদের-
(১) বিস্মিত হবার মতো ঘটনার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে বলা
(২) পাঠটির অন্তর্গত ক্রিয়াপদ এবং বিশেষণগুলিকে গোল দাগ কেটে চিহ্নিত করতে বলা
(৩) বর্ণনামূলক শব্দগুলির অশুদ্ধি সংশোধন করতে বলা
(৪) একটি গল্প পড়তে এবং তা থেকে বোধমূলক প্রশ্নাবলির উত্তর দিতে বলা
১০৩. সপ্তম শ্রেণির একজন শিক্ষিকা তাঁর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়া অন্যান্য বই পড়ার কাজটি সহজসাধ্য করে তুলছেন। তিনি শিক্ষার্থীদের যে পাঠটির পোষকতা করছেন, তা হল-
(১) নিবিড় পাঠ (Intensive reading)
(২) অংশীদারি পাঠ (Shared reading)
(৩) ব্যাপক পাঠ (Extensive reading)
(৪) প্রদর্শিত বা নির্দেশিত পাঠ (Guided reading)
১০৪. প্রধান শিক্ষক ভাষা-শিক্ষককে নতুন শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তক ও অন্যান্য পাঠ-উপাদান নির্বাচন করার দায়িত্ব দিলেন। নির্বাচনের কাজে কোনটি প্রাসঙ্গিক হবে না?
(১) বই ও অন্যান্য উপাদানগুলির উপযোগিতা বা অভিযোজনীয়তা (adaptability)
(২) শিখন-প্রয়োজনীয়তা এবং শিক্ষার্থীদের পরিচিত ভাষাসমূহ
(৩) শিক্ষার্থীদের শিক্ষাস্তর (level of the students)
(৪) পাঠ উপাদানগুলির ধারণাগত জটিলতা (conceptual complexity) ও বস্তুভার (density)
১০৫. শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহৃতব্য ভাষা-উপাদানগুলি পরীক্ষণের কিছু মাণদন্ড তৈরি করলেন। এক্ষেত্রে কোন মাণদন্ডটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কার্যকর হবে?
(১) উপাদানগুলির উপস্থাপন, প্রস্তুতকরণ এবং অনুশীলন (Present, prepare and Practice)
(২) অভিব্যক্তিগুলির পুনরাবৃত্তি এবং উৎপাদন
(৩) পর্যবেক্ষণ, প্রতিজ্ঞাপন বৈঠক (feedback sessions) এবং লিখিত প্রতিবেদন (written reports)
(৪) চেকলিস্ট, পূর্বধারণা (assumptions) ও শিখন-ফল (learning outcomes)
বিভাগ ১: গদ্যাংশ (Prose Passage)
নির্দেশ: নিম্নোদ্ধৃত গদ্যাংশটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (১১২ থেকে ১২০ নং প্রশ্ন) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
"পুরো শিক্ষা ব্যবস্থাটাই অস্বাভাবিক। সংস্কৃত কলেজে শেখানো হয় সংস্কৃত, মাদ্রাসায় আরবি ফারসি আর হিন্দু কলেজে ইংরেজি। বাংলাদেশে বাঙালি ছাত্ররা কেউ বাংলা ভাষার মাধ্যমে লেখাপড়া শেখে না। বী ভাবলেন, ইংলন্ডে ইংরাজ যুবকরা শুধু গ্রিক ল্যাটিনের মাধ্যমে পড়াশুনা করছে, ইংরেজি শিখছে না, এ কি কল্পনা করা যায়?
বীনের আগমনের অল্পকাল আগে লর্ড ডালহৌসি এসেছেন ভারতের বড়লাট হয়ে। ডালহৌসির আকাঙ্ক্ষা রাজ্য বিস্তারের। তা ছলে, বলে ও কৌশলে যে উপায়েই হোক। আর তাঁর আইন সচিব বীনের বাসনা এই যে, যে নবজাগরণের জোয়ার এসেছে ইওরোপে, তারই অনুরূপ কিছু এই প্রাচীন, সুমহান সভ্যতার দেশ ভারতবর্ষেও সঞ্চারিত হোক। এই দুই রাজপুরুষেরই অবস্থিতি হলো রাজধানী কলকাতায়। পদাধিকার বলে বীট্স কাউন্সিল অব এডুকেশনেরও সভাপতি হলেন। অর্থাৎ এ দেশের শিক্ষা ব্যবস্থায় তিনিই প্রধান।
কলকাতায় উপস্থিত হয়েই তিনি জড়িয়ে পড়লেন নানান কাজে। তিনি দেখলেন, কলকাতায় সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে, পৃথকভাবে হিন্দু ও মুসলমান ছাত্রদের শিক্ষার জন্য। আর যেটা সবচেয়ে উজ্জ্বল প্রতিষ্ঠান, যেখান থেকে ছাত্ররা পায় পাশ্চাত্য জ্ঞানের আলোক, সেই হিন্দু কলেজে শুধু হিন্দু ছাত্র ছাড়া আর কারুর প্রবেশ অধিকার নেই। শুধু হিন্দু হলেই হবে না, কিছুটা অন্তত বংশকৌলীন্য না থাকলে যেকোনো ছাত্রই হিন্দু কলেজে পড়তে আসতে পারে না।
এই অদ্ভুত ব্যবস্থা দেখে তাঁর খটকা লাগল। তাছাড়া তিনি দেখলেন, কিছু কিছু দেশীয় লোকদের সঙ্গে কথা বলে তিনি দেখলেন, তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত। ... বীনের মনে হল, হিন্দু কলেজ যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এ তো একটি ভৃত্য বানাবার কারখানা। সাম্রাজ্য বাড়ছে, সরকারি কাজকর্মও বাড়ছে, অল্প বেতনে ইংরেজ কর্মচারী পাওয়া দুষ্কর, তাই হিন্দু কলেজের পাশ করা ছাত্রদের মধ্য থেকেই এখন সরকারের নিম্ন বিভাগীয় কর্মচারী পাওয়া যাচ্ছে যথেষ্ট।"
প্রশ্নাবলী (১১২–১২০):
১১২. গদ্যাংশটিতে লেখক ব্রিটিশ ভারতবর্ষের কোন দিকটির উপর আলোকপাত করতে চেয়েছেন?
(১) রাজনেতিক অবস্থার
(২) অর্থনৈতিক অবস্থার
(৩) প্রশাসনিক অবস্থার
(৪) শিক্ষানৈতিক অবস্থার
১১৩. বীন ও ডালহৌসি ভারতবর্ষে এসেছিলেন-
(১) সমসময়ে কিন্তু ভিন্ন উদ্দেশ্য নিয়ে
(২) ভিন্ন দেশ থেকে এবং ভিন্ন উদ্দেশ্য নিয়ে
(৩) সমসময়ে এবং অভিন্ন উদ্দেশ্য নিয়ে
(৪) ভিন্ন দেশ থেকে কিন্তু অভিন্ন উদ্দেশ্য নিয়ে
১১৪. বীন দেখলেন এদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা-
(১) উদ্দেশ্যবিরহিত
(২) স্বার্থপ্রণোদিত
(৩) কল্যাণমূলক
(৪) জ্ঞানোন্নয়নমূলক
১১৫. হিন্দু কলেজের কোন দিকটি বিনের চোখে অদ্ভুত লেগেছিল?
(১) মেধাভিত্তিক প্রবেশাধিকার
(২) পক্ষপাতিত্বের অনুপস্থিতি
(৩) ধর্মভিত্তিক প্রবেশাধিকার
(৪) বংশকৌলীনের অনুপস্থিতি
১১৬. কোন মন্তব্যটি ঠিক?
(১) ইংলেন্ডে ইংরেজির চেয়ে গ্রীক, ল্যাটিনের গুরুত্ব বেশি
(২) ব্রিটিশ শাসিত বঙ্গদেশে ইংরেজি ও বাংলার গুরুত্ব সমান
(৩) ব্রিটিশ শাসিত বঙ্গদেশে বাংলার চেয়ে ইংরেজির গুরুত্ব বেশি
(৪) ইংলন্ডে গ্রীক, ল্যাটিন ও ইংরেজির গুরুত্ব সমান
১১৭. “কলকাতায় সংস্কৃত কলেজ ও মাদ্রাসা রয়েছে।” – এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানই ছিল-
(১) ভাষানিরপেক্ষ
(২) ধর্মকেন্দ্রিক
(৩) মাতৃভাষা কেন্দ্রিক
(৪) ধর্মনিরপেক্ষ
১১৮. চারিত্রিক বিচারে বীকে কী বলা যায়?
(১) সুচতুর, সুযোগসন্ধানী, যশাকাঙ্খী
(২) কল্পনাবিলাসী, বাস্তবতাজ্ঞানশূণ্য, কর্মভীরু
(৩) জাত্যভিমানী, অহংকারী, দুঃসাহসী
(৪) উদারহৃদয়, সমদর্শী, সর্বজনকল্যাণব্রতী
১১৯. “তারা হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত।” বাক্যটির নাস্ত্যর্থক রূপ কোনটি?
(১) তারা যে হিন্দু কলেজের ব্যাপারে গর্বিত, তা নয়।
(২) তারা হিন্দু কলেজের ব্যাপারে কম গর্বিত নন।
(৩) তারা যে হিন্দু কলেজের ব্যাপারে খুব গর্বিত, তা নয়।
(৪) তারা হিন্দু কলেজের ব্যাপারে আদৌ গর্বিত নন।
১২০. ‘উজ্জ্বল’ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হবে-
(১) উৎ + জ্বল
(২) উজ্ + জ্বল
(৩) উৎ + জল
(৪) উজ্ + জল
বিভাগ ২: পদ্যাংশ (Poetry Passage)
নির্দেশ: নিম্নোদ্ধৃত কবিতাটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (১০৬ থেকে ১১১ নং প্রশ্নে) সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর নির্বাচন করুন।
"কমলা ফলছে না,
পাখিও আসছে না আর
পাহাড় কেটে মালগাড়ি বোঝাই
শব চলেছে চুনাপাথর হয়ে।
ওই পাথরের শবদেহে,
তোমার স্কাইওয়াক, থ্রি বেডরুম,
ঝলমল করে উঠছে আহ্লাদে!
টবে টবে ভরে উঠছে অরণ্যানি,
লতানো ধুঁধুল কেটে-ভার্টিক্যাল বন,
খাঁচায় খাঁচায় পশুদের ম্যানিকিওর করা নখ,
নির্জন সমুদ্রতটে,
আদিম মেঘ বনে,
শেষ স্বাধীন যোদ্ধাদের
পৃথিবীর যাবতীয় ধর্মগ্রন্থ কাঁখে
সভ্য করতে গেছি দেখো।
আমরা যারা তোমাদের দিয়েছি
তামাক আর সিফিলিস,
তোমরা যারা আমাদের দিয়েছিল,
সারল্য আর প্রত্যাখ্যান।"
প্রশ্নাবলী (১০৬–১১১):
১০৬. কবিতাটিতে মূলত কীসের সুর ধ্বনিত হয়েছে?
(১) চরম বিপন্নতা বোধের
(২) উচ্ছল আহ্লাদের
(৩) পরম সন্তুষ্টির
(৪) মহতী গৌরব বোধের
১০৭. ‘ওই পাথরের শবদেহে, তোমার স্কাইওয়াক।’ পঙ্ক্তিটি কীসের দ্যোতনা বহন করছে?
(১) নিশ্ছিদ্র নিরাপদ সভ্যতার
(২) মৃত্যুঞ্জয়ী সভ্যতার
(৩) সুউচ্চ সভ্যতার
(৪) আত্মঘাতী সভ্যতার
১০৮. কবিতায় উচ্চারিত ‘আমরা’ কাদের প্রতিভূ?
(১) সাম্যবাদী শক্তিগুলির
(২) গণতান্ত্রিক শক্তিগুলির
(৩) ঔপনিবেশিক শক্তিগুলির
(৪) নৈরাজ্যবাদী শক্তিগুলির
১০৯. ‘টবে টবে ভরে উঠছে অরণ্যানি।’ অর্থাৎ-
(১) মানুষ প্রকৃতিকে ক্রমশ খর্বকায় করে আনছে
(২) মানুষ ক্রমশ অরণ্য-সচেতন হয়ে উঠছে
(৩) মানুষ ক্রমশ অরণ্যমুখী হয়ে উঠছে
(৪) মানুষ ক্রমশ সৌন্দর্য-সচেতন হয়ে উঠছে
১১০. ‘খাঁচায় খাঁচায় পশুদের ম্যানিকিওর করা নখ।’ পঙ্ক্তিটি কীসের ইঙ্গিত দেয়?
(১) কাঙ্খিত আদিম মানবিকতার কাঙ্খিত বন্দিদশা
(২) অসামাজিক জীবনের সামাজিকীকরণ
(৩) কাঙ্খিত আদিম মানবিকতার অনাকাঙ্খিত বন্দিদশা
(৪) অসুন্দর জীবনের সৌন্দর্যায়ন
১১১. ‘পাথরের শবদেহ’ কোন অলংকার?
(১) যমক
(২) রূপক
(৩) শ্লেষ
(৪) উপমা
| প্রশ্ন নং | উত্তর | প্রশ্ন নং | উত্তর | প্রশ্ন নং | উত্তর |
| ৯১ | ১ | ১০১ | ৩ | ১১১ | ২ |
| ৯২ | ৩ | ১০২ | ১ | ১১২ | ৪ |
| ৯৩ | ১ | ১০৩ | ৩ | ১১৩ | ১ |
| ৯৪ | ৩ | ১০৪ | ৪ | ১১৪ | ২ |
| ৯৫ | ৪ | ১০৫ | ৪ | ১১৫ | ৩ |
| ৯৬ | ১ | ১০৬ | ১ | ১১৬ | ৩ |
| ৯৭ | ১ | ১০৭ | ৪ | ১১৭ | ২ |
| ৯৮ | ১ | ১০৮ | ৩ | ১১৮ | ৪ |
| ৯৯ | ৩ | ১০৯ | ১ | ১১৯ | ২ |
| ১০০ | ২ | ১১০ | ১ | ১২০ | ১ |
