বিভাগ ১: গদ্যাংশ (Prose Passage)
নির্দেশ: নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (৯১ থেকে ৯৯ নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
"ফের ম্যালিঙ্গা বাঁশ বনে দেখা মিলল শার্দুল সম্রাটের। এবার বাঘমামার দেখা পেলেন বনকর্মী অজিত রায়। ৩ ফেব্রুয়ারি সন্ধে ৬টার পর ন্যাওড়াভ্যালি জাতীয় উদ্যানের চৌদাফেরি এলাকায় বাঘের ছবি ধরা পড়ে তাঁর ক্যামেরায়। পরদিন সকালেও ফের জায়গায় বাঘটিকে ঘোরাঘুরি করতে দেখা যায়।
রাজ্যের প্রধান মুখ্য বনপাল রবিকান্ত সিন্হা বলেন, 'বনকর্মীরা যে সজাগ রয়েছেন, আমাদের ক্যামেরা যে ঠিকমতো কাজ করছে তা আরও একবার প্রমাণিত হল।' ২০২০ সালের প্রথম দিনটিতেই চমকে দিয়েছিল ন্যাওড়াভ্যালি। জাতীয় উদ্যানের ৬ মাইল এলাকার কাছে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। তবে ১৭ ও ১৮ ডিসেম্বর ট্র্যাপ ক্যামেরাতে যে বাঘের ছবি ধরা পড়েছিল, এটি সেই বাঘ নাও হতে পারে। ছবিটি খুঁটিয়ে বিশ্লেষণ করা হবে। এবারে দেখা বড় আকৃতির নাদুশনুদুশ বাঘটি অল্প সময়ের মধ্যে জঙ্গলে অদৃশ্য হয়ে যায়। অনুমান, প্রায় ১৫০ বর্গ কিমি এলাকার জাতীয় উদ্যানটির ভেতর এই মুহুর্তে ২-৩টি পূর্ণবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। চোরাশিকারিদের কথা মাথায় রেখে বছরের শুরুতেই সিদ্ধান্ত নেওয়া হয়, এখানে বনচৌকির সংখ্যা বাড়ানো হবে। আরও ট্র্যাপ ক্যামেরা লাগানো হবে।
২০১৭ থেকে প্রতি বছরই ন্যাওড়াতে বাঘের ছবি ধরা পড়ছে। স্টেট ওয়াইল্ড লাইফ বোর্ডের মেম্বার অনিমেষ বসু বলেন, 'খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে, রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে ন্যাওড়াভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে।' অনিমেষবাবুর কথায়, গোটা দেশের মধ্যে নামডাফা অরণ্যের পর ন্যাওড়াভ্যালি দ্বিতীয় অরণ্য যেখানে, ৭ প্রজাতির বিড়াল গোত্রের প্রাণির দেখা মেলে। এখানে মানুষের ছোঁয়া কম পড়েছে। দেশের অন্যতম 'ভার্জিন' ফরেস্ট। উত্তরবঙ্গের প্রধান মুখ্য বনপাল উজ্জ্বল ঘোষ বলেন, 'আশা করছি দ্রুত আরও ফটো আসবে। আমরা গোটা বিষয়টির ওপর নজর রেখেছি।' ম্যালিঙ্গা বাঁশের বন নিয়ে কিছুটা চিন্তিত বিশেষজ্ঞ মহল। হাজার হাজার বছর ধরে গজিয়ে ওঠা বাঁশের গভীর এই বন বাঘের অবাধ বিচরণের পক্ষে সুবিধাজনক নয়। গভীর বাঁশবনে শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। বন দপ্তর প্রায় ২ বছরের জন্য নির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। ম্যালিঙ্গা ম্যানেজমেন্টের দিকেও নজর রাখছে।"
প্রশ্নাবলী (৯১–৯৯):
৯১. ন্যাওড়া ভ্যালির জঙ্গলে কয়টি প্রজাতির বিড়াল গোত্রের প্রাণী বাস করে?
(১) চার
(২) পাঁচ
(৩) ছয়
(৪) সাত
৯২. মালিঙ্গা বন বাঘের পক্ষে শিকারের জন্য সুবিধাজনক নয় কেন?
(১) গভীর বাঁশবনটি বাঘের অবাধ বিচরণের জন্য সুবিধাজনক নয়।
(২) এই বনটিতে শিকার পাওয়া যায় না।
(৩) জঙ্গল গভীর হওয়ার অন্ধকারে বাঘ ভালো দেখতে পায় না।
(৪) জঙ্গলটি জলে ডোবা তাই শিকার থাকলেও বাঘ ধরতে পারে না।
৯৩. চৌদাফেরি এলাকায় বাঘের ছবি কার ক্যামেরায় ধরা পড়েছিল?
(১) রবিকান্ত সিনহার
(২) অনিমেষ বসুর
(৩) অজিত রায়ের
(৪) উজ্জ্বল ঘোষের
৯৪. 'নাদুশনুদুশ' শব্দটির বিপরীত অর্থ নীচের কোনটি?
(১) রোগা পাতলা
(২) মোটা সোটা
(৩) ছোট খাটো
(৪) জুবুথুবু
৯৫. 'গভীর বাঁশবনে' শিকার লুকিয়ে পড়লে বাঘের কিছু করার থাকে না। বাক্যটিতে 'গভীর বাঁশবনে' কোন কারক?
(১) অধিকরণ কারক
(২) করণ কারক
(৩) অপাদান কারক
(৪) নিমিত্ত কারক
৯৬. 'গোটা বিশ্ব থেকে যখন বাঘের অবলুপ্তির খবর ভেসে আসছে, তখন প্রমাণ হচ্ছে, রয়্যাল বেঙ্গলের স্থায়ী আবাস হিসেবে ন্যাওড়া ভ্যালির জঙ্গলে পরিবেশ সুস্থ স্বাভাবিক রয়েছে'। এটি কোন শ্রেণীর বাক্য?
(১) সরল বাক্য
(২) জটিল বাক্য
(৩) যৌগিক বাক্য
(৪) মিশ্র বাক্য
৯৭. নীচের চারটি বিকল্পের মধ্যে কোন বিকল্পের শব্দ দুটিই 'জঙ্গল'- এর সমার্থক শব্দ?
(১) অরণ্য; নীরজ
(২) বন; গিরি
(৩) বন; অরণ্য
(৪) জলজ; নীরজ
৯৮. প্রদত্ত গদ্যাংশটিতে লেখক কাকে 'মামা' বলে সম্বোধন করেছেন?
(১) বনপাল
(২) বনকর্মী
(৩) বাঘ
(৪) মালিঙ্গা ম্যানেজমেন্টকে
৯৯. ২০১৭ সাল থেকে ন্যাওড়া ভ্যালির জঙ্গলে প্রায়শ:ই ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে এটি কী প্রমাণ করে?
(১) বাঘগুলি জঙ্গলের ভিতরে থাকতে পারছে না।
(২) ন্যাওড়া ভ্যালির পরিবেশ বাঘের জন্য সুস্থ স্বাভাবিক।
(৩) পর্যটকেরা গভীর জঙ্গলে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ায়।
(৪) বনকর্মীরা একই বাঘের বারবার ছবি তোলে।
বিভাগ ২: পদ্যাংশ (Poetry Passage)
নির্দেশ: নিম্নলিখিত পদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (১০০ থেকে ১০৫ নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন:
"গ্রাম উঠে গিয়েছে শহরে-
শূন্য ঘর, শূন্য গোলা,
ধান বোনা জমি আছে পড়ে।
শুকানো তুলসীর মঞ্চে
নিষ্প্রদীপ অন্ধকার নামে,
আগাছায় ভরেছে উঠোন।
সূর্য পাটে বসেছে কখন।
রাখালের দেখা নেই-
কোথাও গরুর পাল ওড়ায় না ধুলো;
ঢেঁকিতে ওঠে না পাড়,
একটি কলসীও জল ওঠায় না ঘাটে।
বুনো ঘাসে পথ ঢাকে,
বিনা শাঁখে সন্ধ্যা হয়,
সূর্য বসে পাটে।
তাঁতি বোনে না কো তাঁত,
কলু আর ঘোরায় না ঘানি;
কুমোরের ঘরে চাবি,
ঝাঁপ বন্ধ, নিরুদ্দেশ হয়েছে দোকানি,
হাতুড়ি বিকিয়ে হাটে
ভস্ম মেখে পড়ে থাকে বেকার হাপর।
যে পথে কামার গেছে
কে জানে সে পথের খবর?"
প্রশ্নাবলী (১০০–১০৫):
১০০. আগে গ্রামে সন্ধেবেলায় কীসের ধ্বনি শোনা যেত?
(১) শঙ্খের
(২) কাঁসরের
(৩) ঘন্টার
(৪) ঢোলকের
১০১. নীচের বিকল্পগুলিতে তিনটি করে জীবিকার নামের উল্লেখ রয়েছে। কোন বিকল্পটির তিনটি জীবিকারই উল্লেখ এই পদ্যাংশটিতে রয়েছে?
(১) তাঁতি, কুমোর, গোয়ালা
(২) তাঁতি, কুমোর, কামার
(৩) চাষি, কুমোর, কামার
(৪) তাঁতি, মাঝি, কামার
১০২. পথ কীসে ঢেকে গেছে?
(১) ঘাসে
(২) মাটিতে
(৩) কাদায়
(৪) জলে
১০৩. 'নিষ্প্রদীপ' শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে সঠিক উত্তরটি কী হবে?
(১) নিষ + প্রদীপ
(২) নিষ্প্র + দীপ
(৩) নিঃ + প্রদীপ
(৪) নিঃ + প্রদীপ
১০৪. "বুনো ঘাসে পথ ঢাকে, বিনা শাঁখে সন্ধ্যা হয়, সূর্য বসে পাটে।” এই অংশটির নিম্নলিখিত কোন পদটি করণ কারক?
(১) বুনোঘাসে
(২) শাঁখে
(৩) সূর্য
(৪) পাটে
১০৫. কবিতায় মূল সুর কী?
(১) গ্রামের বর্ণনা
(২) শহরের বর্ণনা
(৩) গ্রামীণ চিন্তাধারা শহরকে ধ্বংস করেছে।
(৪) নগরসভ্যতার উজ্জ্বলতায় গ্রাম অন্ধকারাচ্ছন্ন হয়েছে।
বিভাগ ৩: শিক্ষণ বিজ্ঞান (Pedagogy Questions)
১০৬. প্রতিটি ভাষারই একটি নিজস্ব ব্যাকরণ আছে এবং সেটি -
(১) নিয়ম চালিত (Rule governed)
(২) রাজ্য চালিত (State governed)
(৩) কেন্দ্র চালিত (Centre governed)
(৪) লিপি চালিত (Script governed)
১০৭. ত্রিভাষানীতি অনুসারে তৃতীয় ভাষাটি হল -
(১) পুরো দেশে এক
(২) কেবলমাত্র সংস্কৃত
(৩) হিন্দী ভাষী এবং হিন্দী অতিরিক্ত অন্যভাষী (Non Hindi) রাজ্যের জন্য পৃথক পৃথক।
(৪) যেকোনো বিদেশী শব্দ।
১০৮. একজন শিক্ষিকা "বেটি বাঁচাও, বেটি পড়াও” সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে দেয়ালে লাগিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে বললেন এবং এ বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ লিখতে বললেন। এখানে ভাষা শিক্ষক কর্তৃক ব্যবহৃত এই পোস্টারটি হল -
(১) বিশ্বস্ত উপাদান (authentic material)
(২) সংহত উপাদান (integrated material)
(৩) যথোপযুক্ত উপাদান (valid material)
(৪) অব্যবহার্য উপাদান (waste material)
১০৯. 'স্বতঃস্ফূর্ততা' - এর অর্থ -
(১) নির্ভুল লিখন
(২) ব্যাকরণগত নিয়মাবলীর স্পষ্ট ব্যাখ্যা ও ব্যবহার
(৩) বাক্যের নির্ভুল উচ্চারণ
(৪) নিজেকে প্রকাশ করার জন্য সানন্দে বলা, পড়া এবং লেখা
১১০. পঠনের নিম্ন-ঊর্ধ্ব কর্মসাধন পদ্ধতি (Bottom-up approach) নীচের বিষয়গুলির উপর কীভাবে গুরূত্ব দেয়?
a. ধ্বনি (sound)
b. একস্বর বিশিষ্ট শব্দ (syllable)
c. বাক্য (sentence)
d. শব্দ (word)
e. অক্ষর (letter)
(১) a-d-e-b-c
(২) a-b-c-d-e
(৩) a-e-b-d-c
(৪) b-c-a-e-d
১১১. ভাষা অর্জনে 'সামাজিক ভাববিনিময়' (Social interaction) এর নিয়মগুলি নীচের কোন বিশ্বাসের উপর ভিত্তিশীল?
(১) ভাষা শিক্ষার্থীর যথোপযুক্ত বোধ্যজ্ঞানের বিকাশের প্রয়োজন অর্থাৎ বোধগম্যতার একটু দুরূহস্তরের ব্যবহার।
(২) পাঠক্রমের অন্তর্গত ভাষার উপর জোর দিয়েই ভাষা শেখা সম্ভব।
(৩) ভাষা শিক্ষা তখনই সম্ভব হয় যখন তারা অনুকরণ এবং যোগ্যতাবৃদ্ধির সুযোগ পায়।
(৪) ভাষা শিক্ষার্থীর অন্যান্যদের সাথে আলোচনা এবং শব্দার্থের বিচারগত আলোচনার জন্য কিছু সুযোগ প্রয়োজন।
১১২. অনুমান (prediction) একটি সহদক্ষতা হিসেবে কীসের সাথে যুক্ত?
(১) খসড়া নির্মাণ
(২) সংক্ষেপীকরণ
(৩) মন্তব্যীকরণ
(৪) পঠন
১১৩. ভালো চাকরির সুযোগ পাওয়ার জন্য যখন একটি ছাত্র একটি ভাষা শেখে, তখন তাদের ভাষা শেখার উৎসাহটি -
(১) স্বকীয়
(২) পরকীয়
(৩) কর্মকেন্দ্রিক
(৪) অহঙ্কন্দ্রিক
১১৪. একটি কার্যকরী ভাষা শিক্ষার ক্লাসের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল, শিক্ষার্থীকে সুযোগ দেওয়া -
(১) মূল্যায়নের
(২) অনুকরণের
(৩) ভাব বিনিময়ের
(৪) ভুল কম করার
১১৫. একটি সর্বব্যাপী শ্রেণীকক্ষে শিক্ষণের সময় একজন ভাষা শিক্ষকের কী করা উচিত?
(১) মেধাবী ছাত্রদের দুর্বল ছাত্রদের প্রতি খেয়াল রাখতে বলা উচিত।
(২) বিভিন্ন শিখন কৌশল ব্যবহার করে শিখন প্রক্রিয়ায় তাদের সাহায্য করা।
(৩) প্রিন্সিপালকে অনুরোধ জানানো যাতে একজন বিশিষ্ট শিক্ষাবিদ তাদের সাথে কথাবার্তা বলেন।
(৪) এ বিষয়ে নিশ্চিত করা যাতে তারা বিদ্যালয়ের ছয়টি ঘন্টা শান্তভাবে থাকে।
১১৬. ভাষা দক্ষতার জন্য নীচের কোন বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ?
(১) সঠিক উচ্চারণে পাঠ করা।
(২) পাঠ্যপুস্তকের শেষে দেওয়া অনুশীলনের সমাধান করা।
(৩) যথাযথতা এবং সাবলীলতার বিকাশ।
(৪) সস্তা অথবা বিনামূল্যের শৈক্ষিক উপকরণের ব্যবহার।
১১৭. একজন সফল ভাষা শিক্ষক কী করবেন?
(১) শিক্ষকের কথাবলার সময় বাড়াবেন।
(২) শিক্ষার্থীদের কথা বলার সময় বাড়াবেন।
(৩) শিক্ষার্থীদের কথা বলার সময় কমাবেন।
(৪) দলগত কর্ম কমাবেন।
১১৮. মুদ্রণ সমৃদ্ধ পরিবেশ নীচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান?
(১) বিদ্যালয়, শ্রেণীকক্ষ
(২) পঠন, স্বীয়
(৩) স্বাক্ষরতা, ভাষা
(৪) স্বীয়, সঙ্গী
১১৯. উৎস হিসেবে বহুভাষিকতা বলতে কী বোঝায়?
(১) অধিক ভাষা শিখন
(২) শিশুর ভাষার প্রতিটি শব্দে সমান জোর দেওয়া।
(৩) পাঠ্যক্রমের মাধ্যমে ভাষা শিক্ষণ
(৪) একটি কৌশল হিসেবে শিক্ষার্থীর ভাষার ব্যবহার
১২০. তোমার ক্লাসে একটি দৃষ্টিশক্তিহীন শিক্ষার্থী আছে। ভাষা শিক্ষক হিসেবে তুমি কী করবে?
(১) বিভিন্ন ধরণের Worksheet অভ্যাসের উপর জোর দেবে।
(২) নানাধরণের দৃশ্য উপকরণ ব্যবহার করবে।
(৩) নানা ধরণের অঙ্গভঙ্গি এবং দৈহিক ভাষার ব্যবহার করবে।
(৪) সুর দিয়ে এবং বিরামচিহ্ন সহকারে স্পষ্টভাবে বলবে এবং উপাদানগুলি স্পর্শ ও অনুভব করাবে।
✅ Answer Key (Language-I : Bengali)
প্রশ্ন ৯১–১২০
| প্রশ্ন | উত্তর | প্রশ্ন | উত্তর | প্রশ্ন | উত্তর |
|---|---|---|---|---|---|
| 91 | 4 | 101 | 3 | 111 | 1 |
| 92 | 3 | 102 | 2 | 112 | 2 |
| 93 | 2 | 103 | 4 | 113 | 3 |
| 94 | 4 | 104 | 3 | 114 | 3 |
| 95 | 2 | 105 | 4 | 115 | 2 |
| 96 | 4 | 106 | 2 | 116 | 3 |
| 97 | 2 | 107 | 3 | 117 | 2 |
| 98 | 3 | 108 | 1 | 118 | 4 |
| 99 | 1 | 109 | 1 | 119 | 4 |
| 100 | 1 | 110 | 2 | 120 | 2 |
